বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ধান কাটতে গিয়ে নরসিংদীর সদর আলোক বালিতে বজ্রপাতে নিহত ৩, আহত ২

Update : শনিবার, ১৮ মে, ২০২৪

মোঃ তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি ।

নরসিংদী সদর আলোকবালী ইউনিয়নের উত্তর
পাড়া সংলগ্ন নুন্দের চরে জমিতে কাজ করতে গিয়ে
একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন শরিফা বেগম (৪৮) স্বামী কামাল মিয়া, ইমন মিয়া(১২) পিতা কামাল মিয়া তাদের বাড়ি নরসিংদী সদর
উপজেলাধীন আলোকবালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে । কাইয়ুম মিয়া (২৫) পিতা হাতেম মিয়া তার বাড়ি রায়পুরা
উপজেলার বাঘাইকান্দি গ্রামে। আহতরা হলো কামাল মিয়া (৫৫) পিতা মৃত সাত্তার মিয়া, কেরামত নামের আরেকজন
গুরতর আহত হয়। আহত দুইজনকে নরসিংদী সদর
হসপিটালে ভর্তি করা হয়েছে। (১৮ মে) বেলা সাড়ে এগারোটার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায়
ফসলি ধানের জমি থেকে ধান কাটার জন্য কামাল মিয়া তার দুই সন্তান সহ সাতজন নিয়ে জমির ধান কাটতে যায়। শরিফা
বেগম ঐ নয়জনের জন্য সকালের নাস্তা তৈরি করে নিয়ে যায়।বেলা সাড়ে এগারোটার সময় হঠাৎ করে ঝড়বৃষ্টিসহ
বজ্রপাত শুরু হয়। কিছু লোক পাশে থাকা জমির ইন্জিনের
ছোট্ট গুরফিতে আশ্রয় নেয়। বাকি পাঁচজন জায়গা না পেয়ে খালি মাঠে গামছা মাথায় দিয়ে বসে থাকে শোনা যায় ইমন
গামছার নিচে বসে মোবাইলে দেখতে ছিলো যারা খালি মাঠে
গামছার নিচে ছিলো এর মধ্যে তিন জনই বজ্রপাতে নিহত
হয় এবং দুইজন গুরুতর আহত হয়।
এ ব্যাপারে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার
হোসেন সরকার দিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন,
আমিও শুনেছি কিছুক্ষণের মধ্যে হসপিটালে যাব। এ দিকে
এক ই পরিবারের দুইজন নিহত এবং আরেক জন আহতের
খবরে আলোকবালী ইউনিয়নের কামাল মিয়ার বাড়িতে
চলছে শোকের মাতম।


More News Of This Category