শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

দেশের শাসন পাল্টিয়েছে কিন্তু ব্যবস্থা বদলায়নি – ইলিয়াস হোসেন মাঝি

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:

দেশের শাসক পাল্টিয়েছে কিন্তু ব্যবস্থা বদলায়নি মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, সংবিধানে যত ভালো কথাই লেখা থাকুক, রাষ্ট্র যদি দুর্নীতিবাজদের হাতে যায় তবে সে ফাঁক ফোকর খুঁজেই দুর্নীতি করবে।

তরুণ এই রাজনীতিবীদ বলেন, বাংলাদেশর লাখো মানুষ রক্ত দিয়ে এই রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলেছেন একটি সমানাধিকার ভিত্তিক মানবিক গনতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে ও সেই স্বপ্ন বাস্তব হয়নি।

সাবেক ছাএনেতা মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় আমরা শিক্ষার সীমাটাকে কতদূর কল্পনা করতে পারি। সেখানে আমাদের প্রয়োজনের জায়গাগুলো কী। এই বিদ্যামান সমাজের মধ্যেই আমাদের প্রয়োজনের সীমা গুলো কোথায় তৈরি হচ্ছে।

নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, আমাদের বিদ্যামান রাষ্ট্রের সীমার মধ্যে আমরা যখন কোন রাজনৈতিক চিন্তা করি বা যে কোন বিষয়ে চিন্তা করি, আসলে আমরা একটা রাজনৈতিক ভাবে সংগঠিত জনগোষ্ঠী তৈরি করি। যারা এই রাষ্ট্রটাকে নিজের প্রয়োজন অনুযায়ী নানা ভাবে আকার দেবে তার মধ্যে নিজেদের যে অধিকার এবং কর্তব্যের সীমা সেটার মিমাংসা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category