রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

দেবিদ্বারে ব্যবসায়ী সায়েম হত্যা মামলা আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের রিমান্ড মঞ্জুর

Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/

দেবিদ্বারে অপহরনের পর ব্যবসায়ি আবু সায়েম সরকার হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলমের কাছ থেকে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ৪ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার (জিআর মামলা নং- ৭৬/২৪) রহস্য উদঘাটনে গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে জুডিশিয়াল আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. বেলাল একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. বদিউল আলম এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. হারুন-অর-রশিদ।
উল্লেখ্য গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে একদল সন্ত্রাসী দিয়ে আবু সায়েম সরকার (৩৯) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও তার ছেলে আবদুল্লাহ আল মামুন। অপহরনের পর রাত পোনে ২টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলে আবু সায়েমের লাশ। এ ঘটনায় ওই সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে রাতেই গ্রেফতার করে পুলিশ।
নিহত সায়েম উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চাষারপাড় গ্রামের আবদুর রহিম সরকারের ছেলে এবং দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়ার মেয়ের জামাতা।
ওই ঘটনায় নিহতের ভাই মো. আবু কাউছার বাদী হয়ে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম(৬০), তার পুত্র মো. আব্দুল্লাহ আল মামুন(৩৬), দেবিদ্বার ডোন এলাকার মো. মোস্তফা(৩৫), গুনাইঘর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মিন্টু (৪০)সহ ৪জনকে এজহার নামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (দেবিদ্বার থানায় মামলা নং-১২, তারিখ-০৯/০৪/২৪ইং


More News Of This Category