বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দেবিদ্বারে ব্যবসায়ী সায়েম হত্যা মামলা আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের রিমান্ড মঞ্জুর

Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/

দেবিদ্বারে অপহরনের পর ব্যবসায়ি আবু সায়েম সরকার হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলমের কাছ থেকে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ৪ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার (জিআর মামলা নং- ৭৬/২৪) রহস্য উদঘাটনে গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে জুডিশিয়াল আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. বেলাল একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. বদিউল আলম এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. হারুন-অর-রশিদ।
উল্লেখ্য গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে একদল সন্ত্রাসী দিয়ে আবু সায়েম সরকার (৩৯) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও তার ছেলে আবদুল্লাহ আল মামুন। অপহরনের পর রাত পোনে ২টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলে আবু সায়েমের লাশ। এ ঘটনায় ওই সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে রাতেই গ্রেফতার করে পুলিশ।
নিহত সায়েম উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চাষারপাড় গ্রামের আবদুর রহিম সরকারের ছেলে এবং দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়ার মেয়ের জামাতা।
ওই ঘটনায় নিহতের ভাই মো. আবু কাউছার বাদী হয়ে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম(৬০), তার পুত্র মো. আব্দুল্লাহ আল মামুন(৩৬), দেবিদ্বার ডোন এলাকার মো. মোস্তফা(৩৫), গুনাইঘর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মিন্টু (৪০)সহ ৪জনকে এজহার নামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (দেবিদ্বার থানায় মামলা নং-১২, তারিখ-০৯/০৪/২০২৪ইং


More News Of This Category