রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের গণসংযোগ

Update : রবিবার, ১৯ মে, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন ক্লান্তিহীন নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল এবং ফতেহাবাদ ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।

এ সময় তিনি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য মুরুব্বীদের সাথে নিয়ে ছোটশালঘর বাস-স্টেশন, ইউছুফপুর ইউনিয়নের ডানিস মার্কেট, ইউছুফপুর আইডিয়াল স্কুল, শিবপুর নিউমার্কেট, এগারগ্রাম বাজার, মহেশপুর আজিজ মার্কেট, নবীপুর বাজার, রসুলপুর বাজার সহ প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মামুনুর রশিদ ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুলাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর বেগম।

গণসংযোগে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।। ####


More News Of This Category