রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline :
রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ইফতার ও দোয়া মাহফিল। চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ । দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মনোহরদী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন। মনোহরদী থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৩৫ বছরের দাপট শেষ! মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মিজানকে শোকজ।

দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য।

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নে প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক ইউপি সদস্য ও নাসিমা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস।

 

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চকশ্যাম নিজ বাড়িতে নিজ উদ্যোগে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ও সেমাই-চিনি বিতরণ করা হয়।

এ সময় এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ এসব সামগ্রী গ্রহণ করেন।

 

সুবিধাভোগীরা জানান, প্রতি বছরই আব্দুল কুদ্দুস বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হন।

 

এ সময় আব্দুল কুদ্দুস বলেন, “গত নির্বাচনে আমাকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। তাই বলে কি আমি জনগণের কাছ থেকে দূরে থাকবো? আমি সব সময় জনগণের সাথেই আছি এবং ভবিষ্যতেও জনগণকে সহযোগিতা করে যাবো।”

 

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তাই সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category