সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

দুর্বৃত্তদের হাতে সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাভার প্রতিনিধিঃ

সাভারে কোটবাড়ি এলাকায় দুর্জয় শেখ (৪৮) নামে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে।

নিহতের স্ত্রী বিলকিস জানায়, সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে রাজধানীর কাওরানবাজারে কুলির কাজ করতেন নিহত দুর্জয়। সোমবার রাত ১১টার দিকে তিনি কাওরানবাজার থেকে বাসায় ফিরে খাবার খেয়ে রাত ১টার দিকে দোকানে সিগারেট কেনার কথা বলে বেড়িয়ে যান। পরে সারারাত আর বাসায় ফিরে আসেনি। তবে নিহত দুর্জয় মাদকাসক্ত ছিলেন বলেও জানান তার স্বজনরা।

পরবর্তীতে স্থানীয়রা সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও থানা পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করে এবং পুলিশ গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানান, খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের স্ত্রীর ভাষ্য, দুর্জয় কাওরানবাজারে কুলির কাজ করতেন।

এছাড়া সে মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মধ্যে চুরিও করতেন। এ ঘটনায় জড়িতদের ধরতে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category