রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

থেমে নেই সাইনবোর্ডে সাবেক ওলামালীগের সভাপতি কাঁচপুরীর ত্রাণ বিতরণ

Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : থেমে নেই ওলামালীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরীর নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রম। আবারও সাইনবোর্ডে ২শত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন হাবিবুল্লাহ কাঁচপুরী। বৃহস্পতিবার সকালে ১২ টার সময় সাইনবোর্ড কেএমএস টাওয়ারে এসব খাদ্যদ্রব্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান এবং ওলামালীগের সাবেক সভাপতি হাবিবুল্লাহ কাঁপুরী প্রতিদিন নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবিদের মাঝে আর্থিক সহযোগীতা ও খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, করোনা ভাইরাসের কারনে অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। যাদের উপর মহান আল্লাহর রহমত আছে তারাই অসহায় মানুষের পাশে দাড়াতে পারে। যতদিন এ মহামারী থাকবে ততদিন অসহায় মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করে যাবো। হাবিবুল্লাহ কাঁচপুরী ইতিমধ্যে কুমিল্লা চৌদ্দগ্রাম, ডেমরা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়টি প্রচার করেন যেনো কেউ অসুবিধায় থাকলে তাঁর সাথে যোগাযোগ করেন। এলাকাবাসী জানান, হাবিবুল্লাহ কাঁচপুরী সকল বিত্তবানদের জন্য আদর্শ। সকলেই যদি তাঁর মত করে এগিয়ে আসে তাহলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। হাবিবুল্লাহ কাঁচপুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এলাকাবাসী।


More News Of This Category