রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

থানচিতে টিসিবির পণ্য বিক্রি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

​থানচিতে টিসিবির পণ্য বিক্রি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বান্দরবান প্রতিনিধি

​বান্দরবানের থানচি উপজেলায় টিসিবির পণ্য বিক্রিতে নিম্নমানের চাল ও সাবান সরবরাহ, পলিব্যাগ কিনতে বাধ্য করা এবং তদারকি দলের অনুপস্থিতির অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলার মো: গোলাম সরোয়ার সোহাগ।
​এক প্রতিবাদলিপিতে ডিলার মো: গোলাম সরোয়ার সোহাগ দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। নির্দিষ্ট ব্যক্তি বা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ণ ও ক্ষতি করার হীন মানসিকতায় ভিত্তিহীন তথ্য দিয়ে এই সংবাদ পরিবেশন করেছে।
​প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ছাড়া পণ্য সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বা স্বার্থ হাসিল করতে না পেরে তাঁর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। পণ্য বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।
​ভবিষ্যতে এ ধরনের যাচাই-বাছাইহীন ও একতরফা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার পাশাপাশি প্রকৃত সত্য তুলে ধরার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছেন ডিলার মো: গোলাম সরোয়ার সোহাগ।
​প্রতিবাদকারী:
মো: গোলাম সরোয়ার সোহাগ
টিসিবি ডিলার, থানচি, বান্দরবান।


More News Of This Category