সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ত্রিভুজ প্রেমের নাটক

Reporter Name / ৭০৩ Time View
Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

নির্মাতা শেখ সেলিম সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য ত্রিভুজ প্রেমের একটি নাটক পরিচালনা করেছেন। বিশেষ দিবসের এই নাটকটির শিরোনাম ‘টাইম ল্যাপস’। বিদুৎ রায়ের রচনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া আফরিন মিম, পুষ্পিতা পপি, সাইকা আহমেদ ও স্বপ্না। অপূর্ব বলেন, ‘নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। কাজটিতে নিজেকে মেলে দিতে পেরেছি। আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।’ নাটকের কাহিনীতে দেখা যাবে, জারা ও পাভেল পরষ্পরকে ভালোবাসে। পাভেলের মা জারাকে নিজের মেয়ের মতোই দেখে। একই গ্রামে তাদের বসবাস। হঠাৎ পাভেলের ঢাকায় আসার কথা শুনে চমকে ওঠে জারা। সে কান্নায় ভেঙে পড়ে। পাভেল তাকে বোঝায় সে চাকরির পরীক্ষা দিতে ঢাকাতে যাচ্ছে। পাভেল ঢাকায় গিয়ে ওঠে মায়ের ছোটবেলার এক বান্ধবীর বাসায়। সেখানে মায়ের বান্ধবীর মেয়ে নাশার সাথে মেলামেশা শুরু হতেই পাভেল বদলে যেতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় গল্প। নাশার একতরফা ভালোবাসায় পাভেল নিজেকে ধরে রাখতে পারে না। এদিকে জারা প্রতি মুহুর্তে পাভেলের খোঁজ নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। নাশাকে লুকাতে গিয়ে জারার ফোন রিসিভ করতে পারে না পাভেল। একদিন জারার সাথে লুকিয়ে কথা বলতে গেলে নাশার কন্ঠ শুনে যায় জারা। সেই থেকে জারার দুশ্চিন্তা বাড়তে থাকে। পাভেল পড়ে যায় বিপাকে। জারা বুঝতে পেরে পাভেলকে নাশার জন্য সেক্রিফাইস করতে চায়। কিন্তু নাশার কাছে হার মানতে বাধ্য হয় সে। নাশা জারাকে পাভেলের হাতে তুলে দিয়ে সারাজীবন একসাথে থাকতে অনুরোধ করে। এগিয়ে যায় কাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category