রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

ত্রিপুরার উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়ায় হঠাৎ বন্যা, ডুবেছে ২৫০ হেক্টর আমন জমি, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ত্রিপুরার উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়ায় হঠাৎ বন্যা, ডুবেছে ২৫০ হেক্টর আমন জমি,

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উজানের ঢলের পানি হাওড়া নদী ও বিভিন্ন খাল দিয়ে দ্রুত ছড়িয়ে পড়ায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা।

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, আখাউড়া দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নসহ পৌরসভা এলাকার প্রায় ২৫০ হেক্টর আমন ধানের জমি পানির নিচে চলে গেছে। আকস্মিকভাবে পানি বাড়ায় রহিমপুর, কেন্দুয়াই, বঙ্গেরচর ও রাজেন্দ্রপুরসহ অন্তত ১৫টি গ্রামের বিভিন্ন অংশে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক হিসাবে অন্তত ৩২টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এদিকে উজানের পানি প্রবেশ করায় আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালেও পানির উচ্চতা বেড়েছে। এতে বন্দরের কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, হাওড়া নদীর পানি বর্তমানে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে বৃষ্টিপাত কমে গেলে এবং উজান থেকে পানির চাপ না বাড়লে দ্রুত পানি নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

হঠাৎ পানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের কৃষকরা। আমন ধানের জমিতে পানি ঢুকে পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। পাশাপাশি কোথাও কোথাও চলাচলের রাস্তায় পানি ওঠায় স্বাভাবিক যোগাযোগও ব্যাহত হচ্ছে।


More News Of This Category