সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

তুরাগ এ এম স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
তুরাগ এ এম স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ

মোঃ শাহজালাল,তুরাগ,ঢাকাঃ

ঢাকা মহানগর উত্তর তুরাগ এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তুরাগ এ এম স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ

সোমবার সকালে তুরাগের দলিপাড়া কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ মাহফিলটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের খান আবুল।

আরও পড়ুনঃ নওগাঁর বদলগাছীতে তিনদিনব্যাপি জাতীয় ফলমেলার উদ্বোধন 

তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ধাপে সফলতা কামনা করেন।দোয়া ও মিলাদ মাহফিলে শিক্ষার্থীদের মানসিক ও আত্মিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আইসিটি প্রভাষক আতাহার আলী পলাশ, জীববিজ্ঞান প্রভাষক নাসরিন নাহার এবং বিদায়ী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল বিদায়ী শিক্ষার্থীদের জন্য মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং তাদেরকে মিষ্টিমুখ করানো হয়।

এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলে এবং ভবিষ্যতের পথচলায় সাহস ও আত্মবিশ্বাস যোগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category