তাজহাট থানার পৃথক অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং ইয়াবা সেবনের অভিযোগে মোট (০৭) জন গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় তাজহাট থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং ইয়াবা সেবনের অভিযোগে মোট ০৭ জন আসামী কে গ্রেফতার করে।
(ক) সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ০৪ জন গ্রেফতার:
১০ আগস্ট ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০:১০ ঘটিকায় তাজহাট থানাধীন ৩২ নং ওয়ার্ডের ইউসুফ স্কুলের বিপরীত পাশে সোহেল পার্কের ভিতরে রাত্রীকালীন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে (০৪) জন কে গ্রেফতার করা হয়।
১। মোঃ জনি মিয়া (৩০)
পিতা: মোঃ আফজাল মিয়া
মাতা: মোছাঃ জমিলা বেগম
সাং: ধর্মদাস মুসলিমপাড়া, তাজহাট, রংপুর মহানগর।
২। মোঃ আনিছ মিয়া (৩৫)
পিতা: মৃত চয়নুল ওরফে জয়নুল হক
মাতা: আনিছা বেগম
সাং: ধর্মদাস মুসলিমপাড়া, তাজহাট, রংপুর মহানগর।
৩। মোঃ আশিক মিয়া (২৫)
পিতা: মোঃ আব্দুল মজিদ
মাতা: মোছাঃ আসেফা বেগম
সাং: ধর্মদাস মুসলিমপাড়া, তাজহাট, রংপুর মহানগর।
৪। মোঃ রবিউল আলম (৪০)
পিতা: মৃত আলী হোসেন
মাতা: মৃত ফতেজা বেগম
স্থায়ী ঠিকানা: বাহার কাছনা সিগারেট কোম্পানী, হারাগাছ, রংপুর মহানগর।
বর্তমান ঠিকানা: ধর্মদাস মুসলিমপাড়া, তাজহাট, রংপুর মহানগর।
—
(খ) ইয়াবা সেবনের অভিযোগে ০৩ জন গ্রেফতার:
১০ আগস্ট ২০২৬ খ্রিঃ, রাত আনুমানিক ০০:১০ ঘটিকায় তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ তাজহাট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে পুরাতন বিল্ডিংয়ের সিঁড়িতে
ইয়াবা সেবনের অভিযোগে (০৩) জন কে গ্রেফতার করা হয়।
১। শাকিবুল হাসান ওরফে শাকিব (১৯)
পিতা: মোঃ শহিদুল ইসলাম
মাতা: মোছাঃ হাসি বেগম
সাং: তাজহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন, তাজহাট, রংপুর মহানগর।
২। মোঃ শামিম হোসেন (২০)
পিতা: মোঃ জাহাঙ্গীর আলম
মাতা: মোছাঃ শাহানাজ বেগম
সাং: তাজহাট আলমনগর, তাজহাট, রংপুর মহানগর।
৩। মোঃ শাওন ইসলাম (২০)
পিতা: মোঃ মনু মিয়া
সাং: তাজহাট আলমনগর, তাজহাট, রংপুর মহানগর।
জব্দকৃত আলামত:
. একটি সিলভার রংয়ের ফুয়েল পেপারে অর্ধগলিত ইয়াবা ট্যাবলেট।
. পাঁচ টাকার নোট দিয়ে তৈরি ইয়াবা সেবনের বিশেষ পাইপ।
. গ্যাস লাইট ০২টি।
অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
মাদককে না বলুন ৯৯৯ফোন দিন