সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন: সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নূরুজ্জামান হীরা

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ সাব্বির হোসেন
(নিউজ ডেস্ক)

চাঁদপুরকে আধুনিকতার ছোঁয়ায় রূপান্তরিত করতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।

মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর সমিতি। আত্নপ্রকাশের পর আহ্বায়ক কমিটি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলছে।  আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫ইং) সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ সীগাল চাইনিজ রেস্ট্রুরেন্টে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে। এই সময় প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান আগামী ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শীর্ষ ৬ পদের নাম ঘোষনা করেন।
এতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এবিএম হানিফ মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ গাজী আহমেদ উল্লাহ ও অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মেঃ মোহাসিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, টেক্স কর্মকর্তা এএনএম শামিম হাসান, আট উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ঘোষিত কমিটি দ্রুততম সময়ের পূর্নাঙ্গ কমিটি গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category