সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

টেকনাফে হত্যা মামলার আসামিসহ মানব পাচার চক্রের কবল থেকে ১৭ জন উদ্ধার ==== সিটিভি নিউজ

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মানব পাচারের প্রাক্কালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ মানব পাচার চক্রের হাত থেকে ১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার উপকূলীয় একটি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। অভিযানের সময় সাগরপথে বিদেশে পাচারের প্রস্তুতি নেওয়া অবস্থায় পাচার চক্রের সদস্যদের ঘেরাও করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়, যারা দীর্ঘদিন ধরে পাচারকারীদের জিম্মায় ছিলেন।

অভিযানে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মানব পাচার কার্যক্রমে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানানো হয়।

উদ্ধারকৃত ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে এসে সাগরপথে বিদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তবে পাচারের আগেই বিজিবির অভিযানে তারা রক্ষা পান।

বিজিবি জানায়, উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মানব পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, টেকনাফ উপকূলীয় এলাকায় মানব পাচার রোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান অত্যন্ত প্রশংসনীয় এবং এতে পাচার চক্র দমনে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category