সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ঝালকাঠিতে “মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ” এর ২৫ তম বছর পূর্তি ও কবি কামিনী রায় সম্মাননা প্রদান অনুষ্ঠান

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:- / ১৭০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির কলেজ মোড় এলাকায় অতিথি কমিউনি সেন্টার হলরুমে ১৮ জুলাই ২০২৫ ইং তারিখ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে জেলার ডুমরিয়ায় স্থাপিত “মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ” এর ২৫ তম বছর পূতি ও কবি কামিনী রায় সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ এর সভাপতি ও বিশিষ্ট নাট্যকার পঙ্কজ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক, গবেষক ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মু. আম আমীন বাকলাই।

আরও পড়ুনঃ তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধা জেলা জাসাসের মানববন্ধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক আনিসুর রহমান পলাশ, কবি ও সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মনির, কবি ও সহকারী অধ্যাপক পীযুষ বব্দ্যোপাধ্যায়, কবি ও শিক্ষক শিমুল সুলতানা হেপী, কবি ও শিক্ষক মোঃ কামরুল ইসলাম শিমুল, কবি ও সনামধন্য গীতিকার ডাঃ জহিরুল ইসলাম বাদল, বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী আশুতোষ শিকদার ও বরিশালের বিশিষ্ট সমাজকর্মী তারিন আহম্মেদ সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সুযোগ্য সংবাদ পাঠিকা ও শিক্ষক হৈমন্তী শুক্লা ওঝা ও সাংবাদিক মানিক রায়সহ পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের শতাধিক গুণী কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে আয়োজিত প্রতিষ্ঠানের ২৫ বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা,

কবি কামিনী রায় ও কবি জীবনানন্দ দাশ এ-র জীবনী নিয়ে ব্যাপক আলোচনা ও সংগীত অনুষ্ঠান শেষে মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ এর পক্ষ থেকে গুণী কবিদের মধ্যে কবি কামিনী রায় সম্মাননা ক্রেষ্ট বিতরণ ও দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category