সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

জোড়া গোল করে রেকর্ড ভাঙলেন মেসি, ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছেন

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫
জোড়া গোল করে রেকর্ড ভাঙলেন মেসি, ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছেন

খেলা ডেস্কঃ

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজ রোববার সকালে আবারও জোড়া গোল করলেন মেসি। শুধু গোল করা-ই নয়, দুটি গোলে অ্যাসিস্টও করিয়েছেন ।

মেজর লিগ সকারে কলম্বাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন মেসি। এমএলএসে এখন ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল সংখ্যা এখন ৩১।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির সঙ্গে বলদখল ও সুযোগ তৈরিতে ভালোই পাল্লা দিয়েছে কলম্বাস। মায়ামির ৫১ শতাংশ বলদখলের বিপরীতে কলম্বাসের দখলে বল ছিল ৪৯ শতাংশ। মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস শট নিয়েছে ১২টি। মায়ামি অবশ্য ৭টি শট লক্ষ্যে রাখলেও কলম্বাস রাখতে পেরেছে মাত্র ১টি। মায়ামি মূলত বাজিমাত করেছে ফিনিশিংয়ে। যেখানে একাই দাপট দেখিয়েছেন মেসি।

খেলা শুরুর ১৩ মিনিটের সময় মেসির সহায়তায় প্রথম গোল করেন তাদেও আলেন্দে। প্রায় মাঝমাঠ থেকে মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোলের খাতায় নাম লেখান মেসি নিজেই।

সতীর্থকে বল দিতে গিয়ে কলম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন বল তুলে দেন বক্সের কাছাকাছি জায়গায় থাকা মেসির পায়ে। এমন সুযোগে কোনো ভুল করেননি তিনি। গোল করে মায়ামিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।

২৪ মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক যেভাবে আলেন্দের গোলে সহায়তায় করেছিলেন, এবার ঠিক একই রকমভাবে মেসিকে সহায়তা করেন সের্হিও বুসকেতস। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর তুলে দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেসি।

৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

৫-১ গোলের এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category