সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

জোরপূর্বক বিয়ে, গর্ভপাত ও হুমকির অভিযোগে বল্লমঝাড়ে চাঞ্চল্য

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
জোরপূর্বক বিয়ে, গর্ভপাত ও হুমকির অভিযোগে বল্লমঝাড়ে চাঞ্চল্য

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজল ঢোপ এলাকায় জোরপূর্বক বিয়ে, গর্ভপাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোঃ জাহিদ হাসান (২৩), পিতা মোঃ সাইফুল ইসলাম, পেশায় গার্মেন্টস শ্রমিক, অভিযোগ করেন— মোছাঃ মিশু আক্তার (২২), পিতা মোঃ মোকছেদ আলী, হঠাৎ করেই তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরা সামাজিক মর্যাদা ও সম্মানের কথা চিন্তা করে বিয়ের সিদ্ধান্ত নেন। পরে মেয়ের পরিবারকে ডাকা হলেও তারা উপস্থিত না হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে জাহিদ ও মিশু রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রো পড়ুনঃ রাজধানীর উত্তরাতে ১১ ও ১৩ নম্বর সেক্টরে রাজউকের ৩০টি প্লট বেদখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা

বিয়ের মাত্র ছয় দিন পর মিশু আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, মিশু আক্তার ইতোমধ্যেই ১০ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

বিষয়টি জানার পর জাহিদ তাকে জিজ্ঞাসা করলে মিশু স্বীকার করেন যে, গাজীপুরে তার পিতা-মাতার সঙ্গে বসবাসের সময় রাহুল নামে এক যুবকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি গর্ভবতী হয়েছেন।

এ ঘটনার পর জাহিদের পরিবার বিষয়টি মিশুর পরিবারকে জানালে, তারা কৌশলে মিশুকে বাড়ি নিয়ে গিয়ে গাইবান্ধার একটি ক্লিনিকে গর্ভপাত করান।

জাহিদের অভিযোগ, সবকিছু জানার পরও মিশুর পরিবার বিষয়টি গোপন করে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে মিশুকে তার বাড়িতে পাঠায়। এরপর গত ৭ জুন বিকেল ৪টার দিকে অভিযুক্তরা জাহিদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। তারা বলে— “যেখানেই পাওয়া যাবে, তুলে নিয়ে যাবে, না হলে মিথ্যা মামলায় ফাঁসানো হবে।”

অভিযুক্তরা হলেন:
১. মোঃ মোকছেদ আলী (৪৫)
২. মোছাঃ রূপালী বেগম (৪০)
৩. মোছাঃ মিশু আক্তার (২২)
৪. মোঃ লজেন মিয়া (৩২)
৫. মোঃ আব্দুর রশিদ (৬২)
— সকলেই কাজল ঢোপ এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জাহিদ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় সাক্ষী হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম, মাহাফুল আলম, নুর ইসলাম ও হিরু মিয়াসহ আরও অনেকে।

এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category