বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ছাত্র জমিয়তের সাবেক নেতা হাফেজ নাঈমের মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের মানববন্ধন অনুষ্ঠিত।

Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আজ ২৬ জুন ২০২৬ শুক্রবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুনামগঞ্জ জেলার সৈয়দপুর ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে মিথ্যা মামলায় ২০ বছর কারাদণ্ডের পর অন্যায়ভাবে মৃত্যুদন্ডের রায় প্রদানের প্রতিবাদে এবং রায় বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের আহ্বায়ক সাইফ বিন জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির বিন জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুঈনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন থানা জমিয়তের সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহিদ হাতিমী।
আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের যুগ্ম আহ্বায়ক জোবায়ের বিন আরিফ, শাহিদ আদনান, কবির আহমদ, ওমর ফারুক, আশিকুল্লাহ,মুইনুদ্দিন, ইমরান, শাহাদাত হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায় মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে। অতঃপর ২০ বছর কারাবাসের পর গত এক মাস আগে তিনি জামিনে বের হন।
গতকাল ২৫ জুন বৃহস্পতিবার আদালতে মামলার শুনানিতে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।


More News Of This Category