সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

চ্যানেল আইয়ের ডাকে ঢাকায় আসছেন ঋতুপর্ণা

Reporter Name / ৫৫৪ Time View
Update : রবিবার, ২২ জুলাই, ২০১৮

প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ‘জ্যাম’ শিরোনামে একটি ছবি। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর গল্পে ছবিটি নির্মাণ করবেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

‘জ্যাম’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। এজন্য বাংলাদেশে আসছেন তিনি। এমন খবরই প্রকাশিত হয়েছে দেশীয় কয়েকটি গণমাধ্যমে।

এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বাংলাদেশের খবরকে বলেন, ‘ঋতুপর্ণা আমার ছবির জন্য বাংলাদেশে আসছেন না। তিনি বাংলাদেশে আসছেন অন্য একটি কাজে। আমার মহরতে তাকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করেছি। ছবির নায়িকা হিসেবে নয়, অতিথি হিসেবেই মহরতে উপস্থিত থাকবেন তিনি।’

তাহলে ঋতুপর্ণা আপনার ছবিতে অভিনয় করছেন না? উত্তরে তিনি বলেন, ‘আমার ছবির জন্য তাকে দাওয়াত করিনি। ছবিতে কাজ করতে হলে তো সরকারের অনুমতি লাগবে। ছবির বিষয়ে তার সঙ্গে এখনো কোনো আলাপ হয়নি। তিনি ঢাকায় এলে তাকে গল্প শোনানো হবে। তারপর চরিত্র পছন্দ হলে তিনি অভিনয় করতেও পারেন। তবে ছবিটি করুন বা না করুন তিনি মহরতে থাকবেন, এটা নিশ্চিত।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি স্যাটেলাইট চ্যানেলের নাচের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি। এ যাত্রায় দুই দিন ঢাকায় অবস্থান করবেন তিনি। কাজ শেষে ২৪ জুলাই কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

‘জ্যাম’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করবেন পূর্ণিমা। ছবির নায়ক হিসেবে কাকে নিয়েছেন? জানতে চাইলে নির্মাতা নেয়ামুল জানান, আগামীকাল রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই সবকিছু পরিষ্কার জানানো হবে। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category