সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভি*যানে শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মো লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টারঃ  / ৩০ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মো লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লার ছেলে ও ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, চট্রগ্রাম জেলার মিরেরসরাই

থানার পশ্চিম মিরেরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূঁইয়ার ছেলে মোঃ মীর হোসেন ভূইয়া ও চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মোঃ ইয়াছিন। রোববার দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার (ওসি) তদন্ত মোঃ গুলজার আলম।

আরও পড়ুনঃ নান্দাইলে বজ্রাঘাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে যৌথবাহিনীর একটি দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত আলামিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালিয়ে ৩৯৫ পিচ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ এই মাদক কারবারিকে আটক করা হয়।

ওসি তদন্ত আরো জানান, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক বেচা-কেনা চলে আসছে। হোটেল মালিকরা-কর্মচারিদের মাধ্যমে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে হেলপারের হাতে পর্যন্ত মরণ নিশা এই মাদক তুলে দিচ্ছে।

আমাদের আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারির কারনে ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। আশা করি ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category