সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

চিলমারীতে অপরাধ দমনে আকাশে ড্রোন পর্যবেক্ষণ

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
চিলমারীতে অপরাধ দমনে আকাশে ড্রোন পর্যবেক্ষণ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে দূর্গম চরাঞ্চলে অপরাধ ঠেকাতে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকি পূর্ণ স্থান গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে নৌ-পথে দুইদিন থেকে বিশেষ ভাবে নজরদারির রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ রুট গুলোতে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ, থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বিশেষ করে হাটবারে এ নজরদারি কঠোর ভাবে পরিচালনা করা হচ্ছে৷ পুলিশ জানায়, বিভিন্ন সময় চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এই দুই রুটে হাটের দিন সহ অন্যান্য দিনেও পুলিশ বিশেষ নজরদারি করছেন। পুলিশের টহলের পাশাপাশি ড্রোন উড়িয়ে এ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে এবং এটি চলমান থাকবে বলে জানান।

উপজেলার জোড়গাছে সপ্তাহে রবিবার ও বুধবার করে অনেক বড় হাট বসে৷ এদিন চর এলাকা গুলো ব্যতিত ও আশেপাশে উপজেলার থেকে নৌ-রুটে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন হাট করতে। এর আগে পর পর ডাকাতির ঘটনার পর, জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করে যাচ্ছেন ফলে ডাকাতির প্রবণতা অনেক কমেছে।

আরও পড়ুনঃ নবীগঞ্জে পুলিশের ওপর হামলা, ভ্যানগাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাই দিনে সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের চিরুনি অভিযানে আটক

খোঁজ নিয়ে ও সরেজমিনে দেখা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট জোড়গাছ হাট, রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট, চিলমারী ইউনিয়নের চর গুলো সহ বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি করতে দেখা গেছে। চিলমারী ইউনিয়নের মাইদুল ইসলাম জানান, এখন ডাকাতি অনেক কমে গেছে।

আর ড্রোন দেখা যায় আকাশে উড়াতে যার কারণে ঝোপঝাড়ে যদি কোনো ডাকাত দল বা মাদককারবারী করে থাকে, তাহলে সে সব খুব সহজেই ধরা পরে যাবে। ড্রোন ক্যামেরার বিশেষ ব্যবস্থা করায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি। মাহফুজার নামে এক ব্যবসায়ী বলেন, এখন হাটের দিন হাট করতে আসতে ভয় করে না। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নৌকায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, চিলমারী নদীবন্দর ও নৌ-রুটে অপরাধ প্রতিরোধের জন্য সার্বক্ষণিক ড্রোন মনিটরিং চলছে। অতিরিক্ত পুলিশি তৎপরতায় নৌ-ডাকাতি দীর্ঘ দিন থেকে বন্ধ আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category