বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline :
আওয়ামী লীগের একান্ত ভুলগুলো থেকে শিক্ষা নিচ্ছে না কেউই, যার ফলে তাদেরও পতন নিশ্চিত দেখছি।  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোতে বাধা, অত্যাচার-নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ। রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২। সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ। খুলনায় বাজার তদারকিতে কেসিসি প্রশাসক মঞ্জু, মূল্য তালিকা না মানায় সতর্কতা। শোক সংবাদ। গতকাল সন্ধ্যা ৭টার সময় বাংলা একাডেমীতে অমর একুশে বই মেলায় বাক থেকে বাকে বইয়েের মোড়ক উন্মোচন করে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। বহরপুরে পাটের গোডাউনে আগুন, দুই ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে, আহত ৩ ফায়ার ফাইটার । ত্রিশাল থানার ওসি ফিরোজ ৬ লহ্ম টাকার বিনিময়ে ইটের ভাটার আগুনে পুড়িয়ে মার্ডার হয়ে যাচ্ছে অপমৃত্যু :: পুলিশ উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল।

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ মার্চ) শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গসংগঠনসমূহের আয়োজনে শহীদ সাটুহল কমপ্লেক্সে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জনপ্রিয় নেতা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, ডা. ময়েজ উদ্দিন, পৌরসভার ৬ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নং ওর্য়াডের বিএনপির সাবেক সভাপতি শামীম আহমেদ, অ্যাডভোকেট ফরিদ আহমেদ জনি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে এক কাতারে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতের সব স্থানীয় নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমানুল্লাহ আমান এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category