শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline :
কুমিল্লার কালা কচুয়ায় স্টার লাইন’র বাস চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন ও চালক সহ ৫ জন নিহত। চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। কালিহাতী ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩। চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। ২৬শে মার্চ: জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে দেশব্যাপী স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। খুলনার তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশ উপেক্ষিত: চট্টগ্রামের সর্বোত্র এলপি গ্যাসের দাম সিমাহীন বৃদ্ধি, ব্যবহার কারীদের ক্ষোভ-হতাশা। খুলনার তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির সূচনা হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শান্তির প্রতীক পায়রা ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।

এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা পুলিশ দল, জেলা আনসার ও ভিডিপি দল, জেলা কারাগার দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, নবাবগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি দল, নবাবগঞ্জ সরকারি কলেজ রোভাল দল, নবাবগঞ্জ সরকারি কলেজ রেড ক্রিসেন্ট দল, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ স্কাউটস দল,জেলা ইউনিট রেড ক্রিসেন্ট দল, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তারা।

সবশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে দিবসটির তাৎপর্য তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category