বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline :
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্ষুদ্র ব্যবসায়ীরা। এনটিআরসিএ কি একটি অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠান? নিবন্ধনে উত্তীর্ণদের আগে নিয়োগ দিন। ক্ষুদ্রঋণ খাতকে ধ্বংস করার প্রস্তাবিত ‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ–২০২৫’ বাতিল করতে হবে। শ্রমিক স্বার্থবিরোধী প্রস্তাবনাগুলো সংশোধন করে বিল পাস করুন- আব্দুল কাদের হাওলাদার। চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা। দিনাজপুর বীরগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। বালিয়াকান্দিতে ডিলারের কাছ থেকে তেল পাচ্ছেন না সাব-ডিলাররা, বাজারে ভোগান্তি চরমে। রাজাপুরে বিশেষ শিক্ষার্থী ও বিশেষ মানুষ হতেচায় প্রতিবন্ধী সানিয়া।

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার।

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর মডেল থানার পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাবিনা বেগম সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category