বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

*চরভদ্রাসনের গোপালপুর ঘাট বালুমহলে মোবাইল কোর্ট পরিচালনা, রাস্তা কেটে নদীর সঙ্গে সংযোগ*

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোঃ আলমগীর মোল্লা

ফরিদপুরের, চরভদ্রাসন উপজেলা ২০২৬‌ অবৈধ বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকার একটি বালুমহলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানের সময় বালুমহলে কাউকে পাওয়া যায়নি। পরে প্রশাসন বালুমহলের জন্য নির্মিত রাস্তা কেটে তা নদীর সঙ্গে সংযুক্ত করে দেয়। এতে স্থানীয় কৃষকরা এখন সহজেই নদী থেকে জমিতে সেচের জন্য পানি নিতে পারবেন।

গত সপ্তাহে উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় তিনটি বেকুর ও ছয়টি ব্যাটারি জব্দ করেন। মুসলেকা দিয়ে বেকু-ব্যাটারি ফেরত নেওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রভাবশালীরা আবারও বেকু দিয়ে মাটি কাটা শুরু করে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন দপ্তরে লেখালেখি হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বালুমহলের কারণে নির্মিত রাস্তা স্থানীয় কৃষকদের চলাচল ও কৃষিকাজে সমস্যার সৃষ্টি করছিল। মোবাইল কোর্টের মাধ্যমে রাস্তা কেটে নদীর সঙ্গে সংযুক্ত করায় এখন কৃষিকাজ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। তিনি বলেন,
প্রশাসনের লক্ষ্য আইন মেনে সব কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষা করা। গোপালপুর ঘাট এলাকার এই বালুমহলে অভিযান পরিচালনা করে নদীর স্বাভাবিক প্রবাহ ও কৃষকদের স্বার্থ বিবেচনায় রাস্তা কেটে নদীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে কৃষকরা সহজেই সেচের পানি নিতে পারবেন এবং কৃষিকাজে উপকৃত হবেন। ভবিষ্যতেও জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী ও সুশীল সমাজ উপজেলা প্রশাসনের কাছে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার জোর দাবি জানিয়েছে।


More News Of This Category