সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ঘুমের ঔষধ- তাছলিমা আক্তার মুক্তা

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ঘুমের ঔষধ- তাছলিমা আক্তার মুক্তা

ঘুমের ঔষধ-
তাছলিমা আক্তার মুক্তা

কে মিশাইল ঘুমের ঔষধ
আমার বইয়ের মাঝে ,
পড়তে বসলেই ঘুম আসে
সকাল সন্ধ্যা সাঁজে ।

কে দিলো এই পড়াশোনা
আর তৈরি করলো বই ,
পড়তে আমার ভাল্লাগে না
কার কাছেতে কই !

বইয়ের মাঝে ঘুমের ঔষধ
লেখার ভেতর ক্লান্তি ,
মোবাইল নিয়ে গেইম খেলা
তারচেয়ে অনেক শান্তি ।

আরও পড়ুনঃ তুরাগের ৫২ নম্বর ওয়ার্ডে বিএনপি”র লিফলেট বিতরণকালে “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ ———- এস, এম জাহাঙ্গীর হোসেন

বইয়ের চেয়ে মোবাইলেই থেকে
শিখছি অনেক কিছু ,
বইয়ের পড়া বুঝতে গেলে
ঘুরতে হয় স্যারের পিছু পিছু।

সস্তায় কি আর স্যার মিলে
গুনতে হয় অনেক টাকা ,
টাকার জন্যই বাবা আমার
চাকরি করেন ঢাকা ।

টিউশন পড়ি কোচিং করি
তবু পড়া হয়না শেষ ,
এতো পড়েও চাকরি হয়না
এই আমাদের দেশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category