শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

গোমস্তাপুরে আশরাফ হোসেন আলিমের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২৮ নভেম্বর) বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন , রহনপুর ইউনিয়ন,বঙ্গাবাড়ি ইউনিয়ন বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলীমের সমর্থকরা

এ সময় আশরাফ হোসেন আলীমের সমর্থকরা বলেন তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।

তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন। আর তার আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category