সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

গোবিন্দগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসইডিপি পুরস্কার বিতরণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ  / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায়
২৪ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ।

প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক (স্কুল) রাশেদুল ইসলাম, এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এ সম্মাননা পেয়ে আনন্দ ও গর্বে আপ্লুত হয়।

আরও পড়ুনঃ মাঠ কে সবুজায়ন ও ছায়ায় ভরা পরিবেশ গড়তে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহাদেবপুর ডাকবাংলো মাঠে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন করেন

অনুষ্ঠানের শুরুতে দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মাধ্যমে তারা মেধার বিকাশ ঘটিয়ে একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলিতে গড়ে তোলার জন্য শিক্ষকদের সচেষ্ট হতে হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category