সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৮

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: / ৩৬ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ঘটে গেছে ভয়াবহ এক হামলার ঘটনা। উপজেলার নাকাইহাট ইউনিয়নের উত্তর পাটোয়া গ্রামে প্রতিপক্ষের পরিকল্পিত সন্ত্রাসী হামলায় নারীসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সোহেল মিয়া (২২), পিতা মোঃ ঠান্ডা মিয়া—এবং পরিবারের একাধিক সদস্য।

ঘটনাটি ঘটে ১০ জুন ২০২৫, দুপুর ১টা ৫ মিনিটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসেছিল, আর সেই সময়েই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় প্রতিপক্ষ।

অভিযুক্তরা হলেন:
মোঃ রাজা মিয়া, মোঃ রাকু মিয়া, মোঃ শামিম মিয়া, মোঃ স্বপন মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোছাঃ কাকুলী ও মোছাঃ বিউটি বেগম—সকলের বাড়ি উত্তর পাটেকা গ্রামে।

আরও পড়ুনঃ ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা

হামলার ধরন ছিল বর্বর ও পরিকল্পিত। দেশীয় অস্ত্র—লোহার রড, শাবল, ধারালো ছুরি ও লাঠিসোটা—নিয়ে হামলাকারীরা ফরিয়াদী পরিবারের উঠানে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।
মাথায় আঘাতপ্রাপ্ত হন ঠান্ডা মিয়া। বড় ভাই মেহেদী হাসান ছুরিকাঘাতে আহত হন মুখমণ্ডলে ও চোখের পাশে। বাকিরাও বেধড়ক প্রহৃত হন—এর মধ্যে ছিলেন ফরিয়াদীর মা মেরিনা বেগম, ভাই বাসার ও সোহাগ, ভাবী তামান্না এবং আত্মীয় আব্দুল কাদের।

হামলা শেষে তারা বসতবাড়ির মালামালও ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
, দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category