বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline :
ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ। 📢নিখোঁজ সংক্রান্ত বিজ্ঞপ্তি মানবিক আবেদন জরুরি রক্তের প্রয়োজন জেনারেটর অকেজো,কলেরা রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা (পার্ট-১) মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩,৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিশ্বজিৎ চন্দ্র সরকার :- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ

Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩,৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বিশ্বজিৎ চন্দ্র সরকার :- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ ।

২৭ জুলাই ২০২৬: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল কোটালীপাড়া থানাধীন কোটালীপাড়া পৌরসভার থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকার বাসিন্দা সজিব মিয়া (৩৬), পিতা: মজিদ মিয়া,কে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩,৯৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত আলামতসহ কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এস এম রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্প, সিপিসি সদর, র‌্যাব-৬, খুলনা।
র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category