গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গণ উন্নয়ন কেন্দ্র (GUK) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিশু শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নির্মিত কিডস্ জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক জনাব আবু সায়েম মো. জান্নাতুন নুর এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব জহুরুল কাইয়ুম। এছাড়াও সংস্থার ব্যবস্থাপনা টিমের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, কিডস্ জোন শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.