সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপির দুই নেতা গ্রেফতার

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপির দুই নেতা গ্রেফতার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ব্র্যাক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি শুক্রবার (২৭ জুন) রাতে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতারকৃতরা হলেন – সুন্দরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোনারুল ইসলাম মোনা (৩০) এবং উপজেলা তাঁতীদলের সদস্য মো. রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)। মোনা সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে এবং রায়হান মিয়া একই এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে।

আরও পড়ুনঃ মানবতার গোরখোদক মনু মিয়া আর নাই

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক মোড়ে চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে একটি কালো মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে মোনারুল ইসলামের কোমর থেকে পলিথিন ও কাগজে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওসি আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category