রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবির অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১, পলাতক ১।

Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবির অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১, পলাতক ১।

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ আঃ রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মেহেদী হাসান রাহুল (৩৫) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১টা ৪০ মিনিটের দিকে সাদুল্লাপুর উপজেলার ১০ নম্বর কামারপাড়া ইউনিয়নের মধ্য হাট বামুনি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে আটক আঃ রশিদের টিনশেড বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নকক্ষের তোশকের নিচ থেকে দুই পুঁড়িয়া শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে তার পুকুরপাড়ে অবস্থিত টিনের ছাপড়া ঘর থেকে আরও ১ কেজি ৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

আটক মোঃ আঃ রশিদ ও পলাতক মোঃ মেহেদী হাসান রাহুল উভয়েই মধ্য হাট বামুনি গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা নম্বর ৩২, তারিখ ২৪ নভেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category