সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

গাইবান্ধার সাদুল্লাপুরে সিঙ্গারার বাকি টাকা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ ২

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ  / ১৩৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরের নাপিতের বাজারে সিঙ্গারার বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে এক নারীসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাপিতের বাজারের হোটেল ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো দোকানে কাজ করছিলেন। এ সময় গোলাপ নামের এক ব্যক্তি হোটেলে নাস্তা করে টাকা না দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। অসীম আগের বাকি টাকাসহ বিল চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আসা সেলিনা বেগমকেও লক্ষ্য করে গুলি চালানো হয়।

গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান চালানো হলেও গোলাপকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ গজারিয়ায় শিয়াল তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কে এই গোলাপ?
গোলাপ সাদুল্লাপুর উপজেলার ঈদুলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। বাবা-মা মারা যাওয়ার পর তিনি বেপরোয়া জীবনযাপন শুরু করেন। স্থানীয়দের দাবি, তিনি মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন এবং সবসময় অস্ত্র সঙ্গে রাখতেন। এলাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত গোলাপকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category