শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline :
মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক। সীমান্তে হলুদ মরিচ গুড়ার ভিতরে মাদকসহ ৫৯ বিজিবি অভিযানে আটক ১। রুপসা ব্রীজের প্রধান সড়কে বালুর বেডে অপ্রাপ্তবয়স্ক ট্রাক চালোকদের কারনে পথচারী বিপাকে। খুমেকে জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা কর্মচারী দলের ইফতার মাহফিলে মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দ। রুপসা ব্রীজের প্রধান সড়কে বালুর বেডে অপ্রাপ্তবয়স্ক ট্রাক চালোকদের কারনে পথচারী বিপাকে।

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীকৃষ্ণের সর্বোচ্চ বিগ্রহ প্রতিস্থাপন: উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে শ্রীকৃষ্ণের সবচেয়ে উচ্চতম বিগ্রহ প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার এ বিগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমারের সহধর্মিণী রোসি কুমার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী এবং দেশ–বিদেশের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো মন্দির চত্বর ছিল উৎসবমুখর ও ভক্তিমূলক পরিবেশে পরিপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার বলেন,
বাংলাদেশের মানুষ, বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিকতা ও ভক্তি আমাকে সবসময়ই গভীরভাবে অনুপ্রাণিত করে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের এত সুন্দর ও মহিমান্বিত বিগ্রহ প্রতিস্থাপনের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হোক—এটাই আমার কামনা।

মন্দির সভাপতি হরিদাস চন্দ্র তরণীদাস বলেন
আজকের দিনটি আমাদের মন্দির ও এলাকার সনাতন সমাজের জন্য এক স্মরণীয় অর্জন। শ্রীকৃষ্ণের এই বৃহৎ বিগ্রহ প্রতিস্থাপনের মাধ্যমে মন্দিরের আধ্যাত্মিক মর্যাদা আরও বৃদ্ধি পেল। ভারতীয় হাইকমিশনার মহোদয়ের উপস্থিতি আমাদের জন্য গর্ব ও আশীর্বাদ।

স্থানীয়রা জানান, এই বিগ্রহ প্রতিস্থাপনের মধ্য দিয়ে মন্দিরে দর্শনার্থীদের আগমন বাড়বে এবং এলাকায় ধর্মীয় পর্যটনের সম্ভাবনাও নতুনভাবে উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category