সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরী উম্মে হাবিবা অপহরণ : পুলিশের অবহেলায় এখনও উদ্ধার হয়নি

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরী উম্মে হাবিবা অপহরণ : পুলিশের অবহেলায় এখনও উদ্ধার হয়নি

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকা থেকে অপহৃত কিশোরী উম্মে হাবিবা এখনও নিখোঁজ। ঘটনার প্রায় তিন সপ্তাহ পার হলেও পুলিশ ভিকটিমকে উদ্ধারে সম্পূর্ণ ব্যর্থ। ফলে ভুক্তভোগী পরিবার চরম অসহায়ত্ব ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জনমনে প্রশ্ন উঠেছে—আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আসলে কতটা কার্যকর?

ভিকটিমের বাবা মো. হেলাল হোসেন গত ১৮ জুন ২০২৫ তারিখে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা (মামলা নং-৪৬) দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ৩১ মে সকালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে কিশোরীকে ফুঁসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেয়েটির কোনো সন্ধান পাননি।

মামলার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনও কেবল আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করছে। উদ্ধার তৎপরতায় পুলিশের শ্লথ গতি এবং গাফিলতিতে পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও ক্ষুব্ধ। ভুক্তভোগীর পরিবার বারবার পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরলেও আশানুরূপ কোনো অগ্রগতি নেই।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার ও বিপুল পরিমাণ সিমসহ টাকা উদ্ধার

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পুলিশ ভিকটিম উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।

পুলিশের চেষ্টার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। একজন কিশোরী অপহৃত হওয়ার পর এতদিনেও উদ্ধার না হওয়া চরম ব্যর্থতা। অবিলম্বে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।”

এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহল পুলিশের দায়িত্বহীনতা ও গাফিলতির কঠোর সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category