বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline :
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষনের প্রতিবাদে মানববন্দন। বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি ভোল মাছ লামায় বিশ্ব হাতি দিবসে ৯ লাখ টাকার সহায়তা। মানুষ-হাতি সহাবস্থানের আহ্বান। নবনির্বাচিত পিপি মিজানুর রহমান মিজানকে জেলা মহিলা দলের অভিনন্দন। তেরখাদায় স”ড়ক দু”র্ঘটনায় শিশু আয়ানের মৃ”ত্যু (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রনী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার প্রাইভেট কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলেখা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুলেখা আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসুম মিয়ার সঙ্গে জুলেখার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই বছর ধরে মাসুম মিয়া সৌদি আরবে অবস্থান করছেন। জুলেখা দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার আগে মাসুম মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের টাকা পরিশোধ না করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। পাশাপাশি মাসুম মিয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত এমন অভিযোগ নিয়ে জুলেখার সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল।

এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা তবে মৃত্যুর প্রকৃত কারন জানতে মরদেহ ময়নাতদন্তের পর প্রকৃত কারন জানা যাবে।


More News Of This Category