মোঃ সাব্বির হোসেন।#
নিউজ ডেস্ক
খুলনায় আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৬। ৭২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গত ৯ মার্চ সোমবার সকাল ৬টা থেকে ৯ ঘটিকা পর্যন্ত সোনাডাঙ্গা থানা পুলিশ এবং নিউ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক সাইমন মুন্সি ও স্থানীয়দের সহায়তায় নিউ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পঞ্চম তলার চিলে কোঠায় তালা ভেঙ্গে একজন বিবাহিত নারীকে (২৮) উদ্ধার করা হয়।
উক্ত ভিকটিম এর আগে রাত তিনটায় তার অভিভাবক দিয়ে সোনাডাঙ্গা থানায় ফোন করেন এই মর্মে তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে আটকে রাখা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সকাল ছয়টায় নিউ পথমাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পঞ্চম তলার ছাদের চিলেকোঠায় ঢুকার চেষ্টা করলে দেখেন ভিতর দিয়ে তালাবদ্ধ পরে পুলিশের সহায়তায় এবং নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক সাইমন মুন্সির সহায়তায় উক্ত গেট কেটে তালা খোলা হয় ভিতরে আরেকটি তালা দেওয়া ছিল গেটটি সম্পূর্ণ খুলে মেয়েটিকে উদ্ধার করা হয়।
ঘটনার বিবরনে নির্যাতিত মেয়েটি বলেন তাওহিদুল ইসলাম সাইমুন তার বন্ধু হয় এখানে নিয়ে আসে পঙ্কজ শিকদার তার সম্পর্কের চাচার নিকট।
ঘটনার প্রেক্ষিতে মেয়েটিকে উদ্ধার করে ৫০০ সজ্জা বিশিষ্ট হসপিটাল এ নেয়া হয় এবং পরীক্ষা পূর্বক তার মামলা নেওয়া হয়। মামলার এজাহারে সাইফুল ইসলাম শাহীন (৫০) সাফায়েত হোসেন সাইমন (৩০)পঙ্কজ শিকদার( ৫০) এই তিনজনের নামে মামলা রজু করা হয়েছে।
সাইফুল ইসলাম শাহীন নিউ মাদকাসক্তা নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক যিনি দীর্ঘদিন হৃদরোগ ও শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে অফিসে অনুপস্থিত ছিলেন। আসামি তৌহিদুল ইসলাম সাইমন এবং নিউ পথ মাদাকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক সাইমন মুন্সির নাম একই হওয়ায় সাধারণ জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় ¹