সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা

আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি : / ২৮ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য থেকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেফালিকা ত্রিপুরা।

৯ জুলাই ২০২৫ , বুধবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব ভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণকালে পরিষদের কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।”

আরও পড়ুনঃ কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

এর এক দিন আগেই, সোমবার (৭ জুলাই) পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তার অনুপস্থিতিতে শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। এরপর ১০ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category