সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

খাগড়াছড়ি দিয়ে ফের দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন করিয়েছে বিএসএফ

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
খাগড়াছড়ি দিয়ে ফের দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন করিয়েছে বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল দেওয়ার সময়ে ৩ বিজিবির সুবেদার মো. দেলোয়ারের নেতৃত্বে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়িতে আছে।

খাগড়াছড়ি দিয়ে ফের দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন করিয়েছে বিএসএফ

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম গণমাধ্যমকে জানান, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে নয়জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ভারতে অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের পুশইন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত এখনও চলছে।

আরও পড়ুনঃ বিশিষ্ট শিক্ষাবিদ,সাহিত্যিক,গবেষক ও বর্ষীয়ান সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের ইন্তেকাল

আটককৃতদের সঙ্গে বলে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর তারা কচুছড়ি এলাকায় পৌঁছে। এদিকে একই দিন সকালে বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের অধীন হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা দিয়ে পুশ ইন করে। পরে পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপি তাদের আটক করে। বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রীছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীন শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। গত ২৬ মে তারিখে পানছড়ির ঘিলাতলী সীমান্তে ১২ জন এবং ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জনসহ এ পর্যন্ত ১৬০ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পুশইনের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সীমান্ত আইন লঙ্ঘন করে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার এবং সীমান্ত বাহিনীর পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ ও আলোচনার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category