শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline :
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন । সংশোধিত দুদক আইন ২০২৪ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখলেন হবিগঞ্জ জেলা প্রশাসক। মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু । ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে ২৬৫১৪ মিলিয়ন ইউনিট উৎপাদনের সম্ভাবনা ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয় সভায়। দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি লালমনিরহাটে র‌্যাব-১৩ এর ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) ও ৯৪ বোতল এস্কাফ (ESkuf) সর্বমোট ২৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন মাইলফলক: এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর। নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখলেন হবিগঞ্জ জেলা প্রশাসক।

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখলেন হবিগঞ্জ জেলা প্রশাসক
*মোঃ আজিজুল ইসলাম হৃদয় / জেলা ব্যুরো চীফ, হবিগঞ্জ।*
হবিগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে| উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ দুপুর ১টায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়| ৬৩০০ কৃষকের মধ্যে পর্যায়ক্রমে প্রণোদনা বিতরণের অংশ হিসেবে প্রথম ধাপে ১০০০ কৃষকের মাঝে ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়| প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, কৃষিকে এগিয়ে নিতে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে রয়েছে| খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তিনি সঠিকভাবে বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান| সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা সানিয়া, এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার তদন্ত ওসি মোঃ শফিকুল ইসলাম সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মনিটরিং কমিটির সদস্য এস এম মানিক, উপজেলা কৃষি অফিসার মঞ্জুরুল আরেফিন সবুজ, কৃষি সম্প্রসারণ অফিসার এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা| বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ও আবাদে উৎসাহিত করতে সহায়ক হবে| জেলা প্রশাসক আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানের বিল পাস করেন| কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category