রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

ক্যাটরিনাকে ‘বেবি’ ডাকলেন সালমান

Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

ভাঙা প্রেম হয়তো আবার জোড়া লাগছে। বলিউড অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফ এখন পুরনো তিক্ততা ভুলে নতুন করে ভাবছেন। রণবীরের সঙ্গে নায়িকার ব্রেকআপের পর থেকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে সল্লু মিঞা আর ক্যাটকে। তারা যে আবার কাছাকাছি আসছেন, তা বেশ বোঝা যাচ্ছে। কাজের সূত্রে তাদের ফের একসঙ্গে সময় যাপন। রণবীরের সঙ্গে ক্যাটরিনার ব্রেকআপের পর সালমানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেন এই অভিনেত্রী। কিন্তু দিন দিন সম্পর্ক শুধু পেশা জগতে আটকে নেই। আবহাওয়া বলছে, সম্পর্ক পেশা ছাড়িয়ে অনেক দূর এগিয়েছে।তাহলে কি পুরনো প্রেম ফের উথলে উঠল? উভয়ের কাজকর্ম কিন্তু সেদিকেই নির্দেশ করছে। দাবাং ট্যুরে ক্যাটরিনার উপস্থিতি ও সালমানের সান্নিধ্য আগুন আরও উসকে দিয়েছে। সম্প্রতি ক্যাটরিনা কাইফকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন সালমান। আর এমন সম্বোধনে রেগে যাওয়া তো দূরের কথা, ক্যাট রীতিমতো উচ্ছ্বসিত। তিনি তো তার প্রাক্তনীর ডাকে সাড়াও দিয়েছেন। সেই ভিডিও এখন সোশাল সাইটে ঘুরে বেড়াচ্ছে।

একজন সালমান খানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি ১২ বছর আগের সল্লুকে মনে করতে পারছেন? সালমানের উত্তর দেয়ার আগে ঝাঁপিয়ে পড়ে ক্যাটরিনা বলেন, ‘তার স্মৃতিশক্তি খুব দুর্বল। তিনি তার জন্মদিনও মনে রাখতে পারেন না।’ আর এই পরিস্থিতিতেই আসরে নেমে পড়েন সালমান। বলেন, তিনি তার ‘বেবি’-র জন্মদিন মনে রেখেছেন। দিনটি ১৬ জুলাই। তবে এই কথার পর সালমান বুঝতে পারেন তিনি কী করেছেন। তাই পরিস্থিতি সামলাতে উদ্যত হন তিনি। অন্য একজনের দিকে আঙুল দেখিয়ে বলেন, ‘এই বেবি (ক্যাটরিনা) নয়, ওই বেবি।’ কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়?


More News Of This Category