সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

কুমিল্লায় বাল্যবিবাহ রেজিস্ট্রেশন: তদন্তের মুখে কাজী আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৩ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কাজী মাওলানা মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে বাল্যবিবাহ পড়ানো, অতিরিক্ত ফি আদায় এবং নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

মোহাম্মদ রুহুল আমিন নামে এক ভুক্তভোগী সম্প্রতি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ জুলাই পালটি রাজাপুর গ্রামের মোঃ আব্দুর রহমানের মেয়ে মাত্র ১৬ বছর ৭ মাস বয়সী তানজিনা আক্তারের বিয়ে সম্পন্ন করেন কাজী আফজাল হোসেন। এ ছাড়া ভুক্তভোগীর এক আত্মীয় বিদেশে যাওয়ার সময় কাবিননামা বাংলার অনুবাদ ইংরেজিতে করে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি।

এছাড়াও অভিযোগ রয়েছে, কাজী আফজাল হোসেন অবৈধভাবে বালাম বই ও সিল ব্যবহার করে বিয়ে রেজিস্ট্রেশনের নামে প্রতারণা করছেন। এ নিয়ে প্রতিবাদ করায় তাঁর তিনজন এজেন্টকে বেআইনিভাবে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের মাধ্যমে তিনি বিপুল অর্থ উপার্জন করে ঢাকায় বাড়িসহ সম্পদ গড়ে তুলেছেন।

কাজীর সহকারী আবুল হোসেন স্বীকার করেছেন যে, মূল কাজীর নির্দেশে তিনি একাধিক বাল্যবিবাহ পড়িয়েছেন। পাশাপাশি তিনি জানান, মূল রেজিস্টার ভলিউম ছাড়াও আরও তিনটি আলাদা ভলিউম ছাপিয়ে নানা অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

আরও পড়ুনঃ “চাকরিজীবন শেষে অবসরে সোনালী ব্যাংকের ডিএমডি শাহজাহান”

তবে অভিযোগ নিয়ে কাজী আফজাল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। বাল্যবিবাহের নির্দিষ্ট নাম ও তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category