সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান।

আরও পড়ুনঃ গাইবান্ধায় দৈনিক পূর্ব দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম মিঠুর সুনামের সাথে দায়িত্ব পালন

বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে একতা। আজকের এই আয়োজন আমাদের রাজনৈতিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে। বিএনপিকে নতুন করে সংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ বলেন, “বিএনপি কখনো আন্দোলনের মাঠ থেকে সরে যায়নি। ঈদের এই পুনর্মিলনী আমাদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলবে। ভবিষ্যতের আন্দোলনে কালিয়াকৈরের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোখলেছুর রহমান মাস্টার।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তীব্র বৃষ্টিপাত থাকা সত্ত্বেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ঈদ পুনর্মিলনীর মতো এমন মিলনমেলা নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও দলীয় সংহতি বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে দল আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category