নিজস্ব প্রতিনিধি : আনোয়ার হোসেন।
অদ্য ০২ ডিসেম্বর ২০২৫, সোমবার বিকাল ৪টা থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত কামরাঙ্গীরচর থানাধীন জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কামরাঙ্গীরচর থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এলাকাবাসীসহ আনুমানিক ৫০০-৬০০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার হাফেজ ও আলেমগণ। দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা।
জনাব হাজী মনির হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
মোঃ আওলাদ হোসেন বাশার, যুগ্ম আহবায়ক, কামরাঙ্গীরচর থানা বিএনপি মোহাম্মদ বজলু, যুগ্ম আহবায়ক, কামরাঙ্গীরচর থানা বিএনপি
হাজী আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক, কামরাঙ্গীরচর থানা বিএনপি
মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক, ৫৭ নং ওয়ার্ড বিএনপি মোঃ পারভেজ হোসেন, যুগ্ম আহবায়ক, ৫৭ নং ওয়ার্ড বিএনপি মোঃ সামির হোসেন, সদস্য সচিব, ৫৫ নং ওয়ার্ড বিএনপি
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু দলের জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেশবাসীর কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।