প্রিন্সেস হেনা
♦কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন? তিনি কার কাছে বা কার মাধ্যমে সেখানে গিয়েছিলেন? তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন কারা? মৃত্যুর পর তার মরদেহ কেন অবহেলিত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে হলো? তার আত্মীয়-স্বজন কোথায়? যদি রংপুরে কারও আমন্ত্রণে বা ডাকে তিনি গিয়ে থাকেন, তাহলে সেই মানুষগুলো এখন কোথায়? হাসপাতাল কর্তৃপক্ষ কেন একজন কবির মরদেহ এভাবে বাইরে ফেলে রাখলেন? একজন কবির সঙ্গে এমন অবহেলামূলক আচরণ কেন করা হলো—এর সঠিক ব্যাখ্যা ও জবাব সংশ্লিষ্ট সবার কাছে জাতি জানতে চায়?