সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

কবি আসাদুজ্জামান খান মুকুল দৈনিক বাংলার সংবাদের সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫
কবি আসাদুজ্জামান খান মুকুল দৈনিক বাংলার সংবাদের সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

বিশেষ প্রতিনিধিঃ

কবি আসাদুজ্জামান খান মুকুল দৈনিক বাংলার সংবাদের সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।তিনি একাধারে একজন কবি, লেখক, সাহিত্যিক, শিক্ষক ও বাংলার সফল নাগরিক।তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হল।
কবি পরিচিতি

আসাদুজ্জামান খান মুকুল বি,এস-সি,সি,ইন-এড।তিনি ময়মনসিংহ জেলাধীন নান্দাইল উপজেলার সাভার গ্রামে ১৯৭৭ ইং সনের ১২ই নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তাঁর পিতার নাম ইসমাইল খান, মাতার নাম রেজিয়া খানম। তিনি দুই কন্যা সন্তানের জনক।

বর্তমানে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়,নান্দাইল,ময়মনসিংহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। কবি বায়োলজিতে স্নাতক ডিগ্রি শেষে হাজী কাশেম আলী বেসরকারি ইন্সষ্টিটিউট মুক্তাগাছা ময়মনসিংহ থেকে সি,ইন,এড ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্যের প্রতি একটু বেশিই অনুরাগী ছিলেন। সেই সুবাদে নবম দশম শ্রেণিতে অধ্যয়ন কালীন সময় থেকেই লেখালেখি,বই পড়া ও কবিতা আবৃত্তিতে মনোনিবেশ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি অরাজনৈতিক পেশা জীবি সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিতে যুক্ত আছেন। পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

তিনি সূর্যসেনা সাহিত্য পরিষদের ময়মনসিংহ বিভাগের সাবেক সভাপতি ছিলেন। তিনি পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ কর্তৃক কাব্যরত্ন পদক, রৌপ্য পদক এবং ইরানের দূতাবাস কর্তৃক পয়েট্রি ফর প্যালেষ্টাইন এওয়ার্ড অর্জন সহ আরো বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা লাভ করেন। তার প্রকাশিত যৌথ কাব্য গ্রন্থ সমুহ “বুনো রোদ্দুর,” “প্রেমাবদ্ধ” “আলোকবর্তিকা” আলোকমণ্ডল, “পাতা ঝরার দিনে” হৃদয়ে একুশ, ফিলিস্তিনের কান্না,কবিতা মনের কথা বলে,জান্নাতের সিঁড়ি,প্রাণের আলয় প্রভৃতি।

একক কাব্যগ্রন্থ শিশিরের কান্না এবং ছড়া গ্রন্থ ” তেতুল গাছে ভূত-ভূতি। কবি সাহিত্যের মাধ্যমে নিজকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category