বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কথা ছিল- কুলসুম বিবি

Update : রবিবার, ১ জুন, ২০২৫
কথা ছিল কুলসুম বিবি

কথা ছিল- কুলসুম বিবি

দেখতে গিয়ে হয়নি দেখা বলতে গিয়ে বলা
আটপৌরে করছ কেন এতো ছালাকলা।
কথা ছিল দিবে দেখা সূর্য উদয় কালে
অনুরাগে সুখের দোলা লাগে ছেঁড়া পালে।

সূর্য উঠে অস্ত গেল পাইনি তব দেখা
ওই আঁধারে ডুবে গেল আশার প্রদীপ রেখা।
চেয়েছিলাম বলবো যত মনের দুঃখ জ্বালা
খুব নিবিড়ে গেঁথে নিব বিনি সুতোয় মালা।

নীলাচলে আঁচল ফেলে মন গগনে ভাসে
স্বপ্ন পুড়ে অঙ্গার হলো সেই প্রহর না আসে।
আসি বলে গেলে উড়ে ওরে পরাণ পাখি
শূন্য খাঁচা দেখে দেখে সিক্ত দুটো আঁখি।

ঠিকানা
নাম – কুলসুম বিবি
আজিমপুর রোড,
ঢাকা -১২০৫
ঢাকা।


More News Of This Category