সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

কক্সবাজারে ফুটপাতে নারী-শিশুর রাত কাটানো, বৃষ্টিতে ভিজে মানবেতর জীবন

প্রতিবেদকঃ আনোয়ার হোসেনঃ  / ৪০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবেদকঃ আনোয়ার হোসেনঃ

কক্সবাজার টাউনহল মোড়ে হালকা বৃষ্টির মধ্যে দুই শিশুকে নিয়ে ফুটপাতে শুয়ে ছিলেন এক নারী। রাত ৯টা ২০ মিনিটের এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানিতে ভিজতে ভিজতেই বড় শিশুটি মাকে ডাকছিল, আর ছোট শিশুটি ভিজে ঘুমিয়ে ছিল। ক্লান্ত-অবসন্ন অবস্থায় মা কোনো সাড়া দিচ্ছিলেন না।

স্থানীয়রা বলছেন, এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে, তবে অধিকাংশ পথচারী থেমে তাকান না। অনেকে ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে এড়িয়ে যান।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলী খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন

সচেতন মহল জানান, স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পার হলেও এখনো ফুটপাতে নারী-শিশুর রাত কাটানো দুঃখজনক। তাদের মতে, প্রকৃত উন্নয়ন তখনই হবে, যখন এসব অসহায় মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

তাদের দাবি—ফুটপাত যেন কোনো শিশুর রাত কাটানোর জায়গা না হয়, রাষ্ট্রকেই হতে হবে প্রতিটি শিশুর নিরাপদ ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category